রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এউপলক্ষে র‌্যালী,আলোচনাসভা,দোয়া মাহফিল এবং দুস্থ্যদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এরপর র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটোরিয়মে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মাজেদুল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত  ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com