নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে এ্যালকোহল এবং বাংলা মদ উদ্ধার করেছে।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদক উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল এলাকা থেকে কাশিমপুর চারাপাড়া গ্রামের ইয়াদুল সরদারের ছেলে রাসেল সরদার (১৯),বাহাদুরপর গ্রামের দুলাল সরদারের ছেলে সবুজ সরদার (২৪),একই গ্রামের মীর হোসেনের ছেলে আহম্মদ আলী (৩১) এবং এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২৪) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে মাদক জাতীয় তিন লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের রাজ প্রামানিকের ছেলে আব্দুর রহমান প্রামানিক (৬৩) কে আটক করা হয়। এসময় আব্দুর রহমানের বাড়ী তল্লাশী করে সাড়ে ৪লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।