আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৩২:৫৩ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বাইসাইকেল তাদের চলাচলের পথকে সহজ করবে এবং দাপ্তরিক কাজ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আনবে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকল গ্রাম পুলিশকে আহ্বান জানাচ্ছি।

বাইসাইকেল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈমসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যগণ। তারা জানান, এই বাইসাইকেলের মাধ্যমে এখন গ্রামের আনাচে-কানাচে দ্রুত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সংগ্রহ করা অনেক সহজ হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com