রাজশাহী বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাইল আলম সরকার। একই সঙ্গে জনসেবামূলক কার্যক্রমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকরা অনলাইনে যুক্ত হয়ে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত সমস্যার চিত্র তুলে ধরেন।
সভাপতি বলেন, বৃক্ষরোপণসহ প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারার পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে পরবর্তী সভায় পাঁচটি দপ্তরের বৃক্ষরোপণ কার্যক্রমের ছবি ও ভিডিও উপস্থাপনের নির্দেশ দেন তিনি।
সভায় সড়ক বিভাগের কার্যক্রম পর্যালোচনায় জানানো হয়, ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কাজ শুরু হয়েছে। পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ ও বগুড়া-নওগাঁ মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী শিশু পরিবারের উন্নয়নকাজের ৭৪ শতাংশ এবং বগুড়া শিশু পরিবারের ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৯১৫টি ট্যাব পাওয়া গেছে এবং ৬৫ হাজার পরিবারের তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে। কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতি পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
রেশম শিল্পের উন্নয়ন প্রসঙ্গে সভায় জানানো হয়, দুই লাখ তুঁতচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নতুন ১০টি তাঁত চালু হওয়ায় বর্তমানে মোট ১৫টি তাঁত চালু রয়েছে। রেশমপণ্যের বিপণন সম্প্রসারণে ঢাকা, রাজশাহী, বগুড়া ও সিলেটে শোরুম কর্নার চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জাপানের ইকেদা বিশ্ববিদ্যালয় ও নোমুরা সিল্ক মিউজিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজার তদারকি ও ভেজাল প্রতিরোধ কার্যক্রমের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে ১১০টি সাধারণ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়েছে ১৬৪টি মোবাইল কোর্ট। ভেজাল দুধ প্রতিরোধ ও দুধের দাম নিয়ন্ত্রণে পাবনা ও সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ১৭টি মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৫টি পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তনের জন্য আগামী ৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট ভোটারদের আবেদন করার সুযোগ থাকবে।
সভায় তথ্য অধিদপ্তরের প্রতিনিধি সরকারি দপ্তরগুলোর উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য আঞ্চলিক তথ্য অফিসে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এসব তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের মাধ্যমে সরকারি কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসককে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।