নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:১৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:১৫:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লা ভোলাইল গেউদ্দারবাজার এলাকায় নিজ ভাড়া বাসায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান হারেছ। পরে নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আসামি হারেছকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় হারেছ তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত এই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও
বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি হারেছকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারেছকে জেলা কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com