৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন
বিয়ে ও মাতৃত্ব নিয়ে প্রচলিত সামাজিক ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়। অভিনেত্রী এখনও অবিবাহিত। তবে ভবিষ্যতে মাতৃত্বের সম্ভাবনা খোলা রাখতে আগেই ডিম্বাণু সংরক্ষণ করিয়েছেন। ব্যক্তিগত জীবন, বিয়ে এবং সন্তানধারণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন তনিশা। যদিও, এই ঘটনার বছর চারেক পরে ঘটনাটি সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি বলেন, বিয়ে দু’টি মানুষের আত্মিক বন্ধন। শুধুমাত্র সমাজের চাপে পড়ে বিয়ে করা কিংবা সন্তান নেওয়ার পক্ষপাতী নন তিনি। উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজে তাড়াহুড়ো করতে চাননি বলেই ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীর বক্তব্য, বিয়ে করে দ্রুত সন্তানধারণ করতে হবে এমন মানসিক চাপ তিনি নিজের উপর নিতে চাননি। জীবনে সঠিক মানুষটির সঙ্গে দেখা না হলে, শুধুমাত্র বয়স বাড়ছে বলে মাতৃত্বের সিদ্ধান্ত নিতেও রাজি নন তিনি।

মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করে দিয়েছেন তনিশা। তাঁর মতে, একটি শিশুকে বড় করে তোলার ক্ষেত্রে মা ও বাবা— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তিনি এমন একজনকে পাশে চান যিনি সন্তানের দায়িত্ব ভাগ নিতে প্রস্তুত থাকবেন। তেমন সঙ্গী না পাওয়া পর্যন্ত সন্তানকে পৃথিবীতে আনতে নারাজ অভিনেত্রী। পাশাপাশি, কেবল সন্তানধারণ করাই জরুরি— এই ধারণায় বিশ্বাসী নন তিনি। তবে ভবিষ্যতে তাঁর চিন্তাভাবনা বদলাতেও পারে বলে জানিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ,মাতৃত্ব নিয়ে কোনও সিদ্ধান্তই এখন চূড়ান্ত করে ফেলতে চান না তিনি।

তনিশার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। অভিনেতা উদয় চোপড়া ও অরমান কোহলীর সঙ্গে তাঁর সম্পর্ক এক সময়ে শিরোনামে এসেছিল। শোনা যায়, উদয়ের সঙ্গে বিচ্ছেদের পরে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার সময়ে অরমান- তনিশার ঘনিষ্ঠতাও নজর কাড়ে দর্শকদের। হিন্দি নন- ফিকশনটি শেষ হওয়ার পরেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলেছিল। তবে ২০১৪ সালে বিচ্ছেদের খবর সামনে আসে। পরে তনিশা জানিয়েছিলেন, দু’জনের চিন্তাভাবনা ও মতের অমিলই তাঁদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com