সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:০৫ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ অক্টোবর মহেশপুরের কুসুমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ি থেকে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।

​নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে এ নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার অংশ হিসেবে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com