রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:১৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:১৫:১৩ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোঃ মুরসালিন (৩০) নামের এক চাকরিজীবীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে

আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৬১ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ জন।   

সোমবার (২৬ অক্টোবর) বিকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।   

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত মোঃ মুরসালিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন। গত ২৪ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ অক্টোবর বিকেল পৌনে ৪টায় তার মৃত্যু হয়।   

মৃতের চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, মুরসালিনের মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম ও ডেঙ্গু মায়োকার্ডাইটিসে আক্রান্ত ছিলেন।   

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় হাসপাতাল র্কর্তৃপক্ষ ও চিকিৎসকরা সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com