প্রতিদিন এক কাপ গরম চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। কাজের মাঝে ক্লান্তি কাটাতে বা সন্ধের আড্ডায় চা অত্যন্ত জনপ্রিয়। চা আর সঙ্গে একটু আড্ডা ছাড়া বাঙালি বাঁচতেই পারেন না। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এক বিশেষ তথ্য — নিয়মিত চা পানে স্ট্রোক এবং হৃদরোগের মতো রক্তনালীর বিভিন্ন রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। কিন্তু সাবধান! চা যদি অতিরিক্ত গরম হয়, তবে লাভের বদলে উল্টে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে।
কী বলছে গবেষণা?
ইউরোপীয় গবেষকদের একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, সপ্তাহে অন্তত তিন দিন বা তার বেশি চা পান করলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো রক্তনালীর রোগের ঝুঁকি প্রায় ১১.২% কমে।
প্রখ্যাত ‘জার্নাল অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এই গবেষণায় গবেষকরা প্রায় ৫ লক্ষ মানুষের ওপর টানা ৯ বছর ধরে একটি সমীক্ষা চালান। তাঁদের চা পানের অভ্যাস এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করে দেখা গেছে: ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি কমে প্রায় ৩৬.৬% ও মস্তিষ্কের রক্তনালীর অসুখের ঝুঁকি কমে প্রায় ১৯.১%।
তবে গবেষকরা দেখেছেন, যারা দিনে প্রায় ৬ থেকে ৮ কাপ চা পান করেন, তাঁদের ক্ষেত্রে এই স্বাস্থ্যগত ঝুঁকির পরিমাণ সবচেয়ে কম।
কেন চা স্বাস্থ্যের জন্য উপকারী?
সাদা, সবুজ, ওলং, ব্ল্যাক বা পু-এর— বিশ্বজুড়ে যে ধরনের চা-ই পান করা হোক না কেন, সবই তৈরি হয় চা পাতা বা ‘ক্যামেলিয়া সাইনেনসিস’ নামক এক প্রকার চিরহরিৎ গুল্মের পাতা থেকে। প্রক্রিয়াজাতকরণ এবং জারণের পার্থক্যের কারণেই স্বাদে বৈচিত্র্য আসে।
চায়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড -এর মতো বায়ো-অ্যাক্টিভ উপাদান। এগুলির মধ্যে রয়েছে:
• অ্যান্টি-অক্সিডেন্ট: শরীরের কোষ সুরক্ষা দেয়।
• অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ: শরীরের ভেতরের প্রদাহ কমায়।
• এন্ডোথেলিয়াল প্রোটেকশন: এটি রক্তনালীর ভেতরের আর্দ্র ও স্পর্শকাতর স্তরকে সুরক্ষা দেয় এবং শরীরে স্বাভাবিক রক্তসঞ্চালন বজায় রাখতে সাহায্য করে।
বিশেষ করে ব্ল্যাক টি এই রোগের ঝুঁকি কমাতে সবচেয়ে বেশি কার্যকরী বলে দেখা গেছে, যার পর রয়েছে গ্রিন টি। গবেষকদের মতে, ব্ল্যাক টি-র মধ্যে থাকা ‘থিয়াফ্লেভিন’ নামক উপাদানটি রক্তে প্রদাহ কমায় এবং লিপিড বা ফ্যাটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
সাবধান! মারাত্মক ক্ষতি করতে পারে অতিরিক্ত গরম চা
চা উপকারী হলেও এটি কীভাবে তৈরি ও পান করা হচ্ছে, তার ওপর কার্যকারিতা অনেকটা নির্ভর করে।
অতিরিক্ত গরম বা ফুটন্ত চা বিপজ্জনক হতে পারে! গবেষণায় দেখা গেছে, ইষদুষ্ণ বা সহনীয় গরম চায়ের বদলে যারা অতিরিক্ত বা ফুটন্ত গরম চা খান, তাঁদের ক্ষেত্রে রক্তনালীর রোগের ঝুঁকি উল্টে ১৬% বেড়ে যায়।
অত্যন্ত ধোঁয়া ওঠা গরম পানীয় খাওয়ার সঙ্গে খাদ্যনালীর ক্যানসারের যোগসূত্রের কথাও পূর্ববর্তী নানা গবেষণায় উঠে এসেছে।
গবেষকদের মতে, শরীরের জন্য সেরা সংমিশ্রণ হল— মাঝারি কড়া এবং সহনীয় গরম চা।বলা ভাল অল্প গরম চা পান স্বাস্থ্যকর।
স্থূলতায় আক্রান্তদের ক্ষেত্রে বেশি কার্যকর
গবেষণায় আরও দেখা গেছে, সব বয়সের বা শ্রেণির মানুষের ক্ষেত্রে চায়ের এই উপকারিতা পাওয়া গেলেও, বিশেষ করে স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক ফল দিয়েছে।
তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের প্রবীণ ডায়েটিশিয়ান ডেল স্ট্যানফোর্ড সতর্ক করে বলেছেন, “শুধুমাত্র চা খেলেই যে হৃদরোগ থেকে পুরোপুরি বাঁচা যাবে, তা কিন্তু নয়। সুস্থ জীবনের জন্য সুষম খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাত্রাই মূল চাবিকাঠি।”