রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:১৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:১৩:২২ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,উপজেলার কাশিমপুর গ্রামের জামাল সরদারের ছেলে ফেরদৌস সরদার শুক্রবার রাতে বাড়ীতে ডায়াং-৮০সিসি মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পরেন। শনিবার সকালে ঘুম থেকে ওঠে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

এঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে কাশিমপুর সোনার পাড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে মজিবর রহমান ওরফে ডুবা (৪৩) কে আটক করে। আকট মজিবর রহমান ঘটনার সাথে জরিত থাকার কথা স্বীকার করলে তাকে থানাপুলিশে সোর্পদ করে মামলা দায়ের করেন ফেরদৌস সরদার। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমানের দেয়া তথ্যমতে, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিমপুর গ্রামের আনোয়ার সোনারের ছেলে সাইদুল সোনার (৩২) এবং একই উপজেলার আতাইকুলা গ্রামের মোজাম হোসেনের ছেলে সাগর হোসেন (৩২) কে আটক করে। আটককৃতদের দেয়া তথ্যমতে,উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় চুরি করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এঘটনায় দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া ঘটনার সাথে জরিত আরো কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com