প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:০৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:০৫:৪৭ অপরাহ্ন
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে এক শিক্ষকের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।অনলাইন কোর্স খুঁজুন

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পায় বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, জরুরি সেবা-৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com