হাফেজ ছাত্রকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৪:২৭ অপরাহ্ন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদরাসার এক আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় আরেক অভিযুক্ত মাদরাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন বিকেল ৪টার দিকে মাদরাসা থেকে মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে তিনি মাদরাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। তার ছেলে ইতোমধ্যে কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছে। পরে ছেলে তাকে দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, যৌন নিপীড়নের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযুক্ত মাওলানা ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com