কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:৫০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:৫০:১৫ অপরাহ্ন
জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।

একই সঙ্গে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মুছা মিয়া মক্তবটি পরিচালনা করেন।

গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তব শেষ করে সব ছাত্র-ছাত্রীদের ছুটি দেন শিক্ষক মুছা মিয়া। সবার ছুটি হলেও কিন্তু ভিকটিম কিশোরীকে (১৫) পরে বাড়ি যেতে বলেন তিনি।

এক পর্যায়ে মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়েরে করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয় ।

এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com