মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নানের (৮২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
একটি ছবি সংযুক্ত করে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল লিখেছেন, মহাদেবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাতুর ইউনিয়নের গোফানগর নিবাসী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি আরও লিখেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তার অবদান ও স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার মৃত্যুতে বিএনপি একজন প্রবীণ অভিভাবক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।
সবশেষে তিনি লিখেছেন, আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
এর আগে, আজ ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনীতির বাইরে আব্দুল মান্নান ডেনমার্কের একটি এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এলাকায় সজ্জন হিসেবে পরিচিত এই ব্যক্তি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করেছেন, লড়েছেন ন্যায় ও সত্যের পক্ষে।
মানবাধিকার নিয়ে ওতপ্রোতভাবে কাজ করা আব্দুল মান্নানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।