রাজশাহীতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকের সিজার মূল্য ৯৯ হাজার টাকা।
শনিবার রাতে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়,
শুক্রবার (২৩ অক্টোবর ) রাত ৯টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারি বিওপির একটি আভিযানিক দল নগরীর মতিহার থানার কাজলা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় আমগাছের গোড়ায় ঘাসের মধ্যে লুকানো একটি ব্যাগের ভেতর থেকে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।