তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৫:২৭ অপরাহ্ন
ভারতের তেলেঙ্গানায় ১৫ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সাতজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক। দশেরা উৎসবের দিন বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সাতজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেটে। পুলিশ সূত্রে খবর, দশেরার দিন কিশোরীর বাবা-মা জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একা ছিল কিশোরী। অভিযোগ, ওই সুযোগে তাকে জোর করে পাশের গ্রামে নিয়ে যান অভিযুক্তরা।

অভিযোগ, রাতভর যৌন নির্যাতনের পর পরদিন সকালে কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

এদিকে, কাজ থেকে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গ্রামজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ খোঁজের পর পরদিন সকালে বাড়ির কাছেই কিশোরীকে খুঁজে পান পরিবারের লোকজন।

মাদ্দুরের পুলিশ আধিকারিক মহম্মদ আসিফ জানিয়েছেন, কিশোরী সাতজন অভিযুক্তকেই শনাক্ত করেছে। এরপর নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সাতজনকেই গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

কিশোরীর উপর নির্যাতনের ঘটনায় আর কেউ জড়িত কি না এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com