১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:২০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:২০:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজারের একটি গলিতে এক বৃদ্ধের ব্যাগ ছিনিয়ে নিয়ে অটোরিকশায় পালিয়েছেন দুই ছিনতাইকারী।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পুরো ছিনতাইয়ের ঘটনা ঘটে মাত্র ১২ সেকেন্ডে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওটি শনিবার (২৪ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সামনে থেকে আসা দুই ব্যক্তি তার গলার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেন। পরে পেছনে থাকা অটোরিকশায় উঠে পালিয়ে যান তারা। ব্যাগ ফিরে পেতে তাদের পেছনে ছুটলেও ধরতে পারেননি বৃদ্ধ।

শনিবার দুপুর দেড়টা পর্যন্ত ভুক্তভোগী বৃদ্ধের পরিচয় জানা যায়নি। ব্যাগে কী ছিল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি দেখে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছে পাঁচলাইশ থানা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তিনি নিজেও ঘটনাস্থলে যাচ্ছেন। ভুক্তভোগী ও ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গলির ভেতরে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তারা পথচারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com