পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের তালিকাভুক্ত আরেক অভিযুক্ত পালিয়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) এবং একই গ্রামের মৃত ছনমুদ্দিনের ছেলে মো. সুরুজ মণ্ডল (৪০)।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একই উপজেলার ভূইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে মো. রিফাতের (২৩) বাড়িতে অভিযান চালানো হয়। তবে র‍্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে সে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১টা ৩০ মিনিটের দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধ মাদক সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে অভিযানের বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com