ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫০:৪৭ অপরাহ্ন
 
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা দেওয়া রক্তশূন্যতার সমস্যা কেটে গেছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং আগের তুলনায় সুস্থ বোধ করছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য জানান।

তিনি বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ভূমিমন্ত্রীর শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যা কেটে গেছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থতা অনুভব করছেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো আজ করা হবে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে তিনি শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন এবং কথা বলছেন।

এদিকে, অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

হাসপাতালে গিয়ে তাঁরা ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে দেখতে হাসপাতালে যান।

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন, এমন প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com