বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৭:০৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৭:০৫:০৬ অপরাহ্ন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তসলিম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, বোয়ালখালী থানাধীন আকুবদন্ডি গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত সোয়া ১০টার দিকে এসআরবি-র একটি আভিযানিক দল বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তসলিমকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তসলিম বোয়ালখালী থানার সৈয়দপুর (কোরবান আলীর বাড়ি) এলাকার মোঃ জাফর মিয়ার ছেলে। 

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত অভিযুক্ত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালখালী থানা পুলিশ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com