নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৬:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৬:৪৪:০৭ অপরাহ্ন
রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

আটককৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার তোরখাদিয়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে গোলাম রশিদ রুদ্র (২৪) ও একই গ্রামের মোঃ রাজনের ছেলে মোঃ অন্তর (২১)।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজ হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।   

শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com