ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৬:০৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৬:০৬:৩৫ অপরাহ্ন
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নতুন করে ২৭২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ অন্যান্য বিভাগীয় তথ্যে জানানো হয়, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে নতুন করে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭১ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ এবং সে বছর মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com