আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয়

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৫:৪৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৫:৪৭:১৯ অপরাহ্ন
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ একাদশকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করে সিরাজগঞ্জ একাদশ। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাজশাহীর শাহ মখদুম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোল্লা সোহরাবুল আহসান রোমিও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম মঞ্জু এবং রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এসাহক আলী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর এবং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ ইকবাল। খেলাটি পরিচালনা করেন, রেফারি মো. আব্দুর রশিদ শেখ। উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ একাদশ ও সিরাজগঞ্জ একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিরাজগঞ্জ একাদশ ৩-১ গোলের ব্যবধানে ঝিনাইদহ একাদশকে পরাজিত করে জয় নিশ্চিত করে।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আত্রাই ২নং ভোঁপাড়া ইউনিয়নের ভড়তেঁতুলিয়া, খোলাপাড়া, সদুপুর ও মহাদিঘী গ্রামের যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com