কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৫৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৫৪:৫৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭,৩৭০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মাদক কারবারী মোঃ আবুল কালাম আজাদ ও একই গ্রামের বাসিন্দা মানিক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মোঃ মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়। তারা সকলেই নগরীর কাটাখালি থানার এমাদপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার রাতে গ্রেফতার আবুল কালাম আজাদকে গ্রেফতার করে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে মানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির টাইলসের নিচে ড্রাম দিয়ে তৈরি একটি গোপন গোডাউন থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন, ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক আইনে মোট ৮টি মামলা রয়েছে। পাশাপাশি অপর আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com