নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৪০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৪০:৩৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আশাদুলকে (২৭) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ সাদেকের ছেলে। তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ খরবোনা নদীর ধার (বাজে কাজলা) এলাকার মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে মোঃ রনি (৩৬) এবং মোঃ মিনালের ছেলে মোঃ সেন্টুকে (৩১) গ্রেফতার করে।

এর আগে সকাল ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ সিটি বাইপাস মোড় এলাকা থেকে মোঃ ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেফতার করে। হেতেমখাঁ লিচুবাগান এলাকা থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আইনুল ইসলামের ছেলে। বর্তমানে সে নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করে।

এছাড়াও নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৭ জন রয়েছেন। সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সকল আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com