প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:৪৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:৪৭:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় নেওয়া হচ্ছে।

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত রুয়েটের বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট যুবককে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com