শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:২৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:২৩:৫০ অপরাহ্ন
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারনা কেউ তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

বৃহস্পতিবার সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ। তবে ওই নারীর পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এদিকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরীক্ষা নিরিক্ষা করছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com