রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৫:৫৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৫:৫৯:০০ অপরাহ্ন
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় নাফিউল ইসলাম নিরব (২৮) নামে এক যুবককে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সেউজগাড়ী আমতলা এলাকার একটি রেস্তোরাঁর পেছনের গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত নিরবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত নাফিউল ইসলাম নিরব ওই এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আমতলা এলাকার একটি রেস্তোরাঁর পেছনের গলিতে বসে ছিলেন নিরব। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com