প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ধর্মসভা পরিদর্শন, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ এবং জনসভা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ জন্য তিনি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সনাতন ধর্মাবলম্বী, গণমাধ্যমকর্মী এবং মহানগরীর সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ উন্নয়নে দিনরাত কাজ করায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি জনসভাস্থলে দায়িত্ব পালনকারী সাউন্ড সিস্টেম ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, বিদ্যুৎকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।