চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৮:০৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৮:০৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মোঃ ইমদাদুল হক (৪৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫।

সোমবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে চারঘাট থানার নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার ইমদাদুল হক চারঘাট থানার কামনি গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

মঙ্গলবার বিকালে এসআরবি-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নদায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com