নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৮:০১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৮:০১:৩৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অ্যালকোহল বিক্রির অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

এ ছাড়া, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আটজন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায় তিনজনসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে মতিহার থানা পুলিশ মিজানের মোড় এলাকা থেকে ১৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট শিপনকে (২৫) গ্রেফতার করে। 

রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ডাঙ্গেরহাট এলাকা থেকে ১৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ রহিম উদ্দিনকে (৩৯) গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।

এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম শেখপাড়া এলাকা থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শরিফুল ইসলাম বিপ্লবকে (৩৫) গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনে চারটি মামলা রয়েছে।

একই দিন দুপুর পৌনে ৩টার দিকে পবা থানা পুলিশ হাট রামচন্দ্রপুর এলাকা থেকে বাবলু ওরফে বাবলু আলীর (৪৪) বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল অ্যালকোহল সহ তাঁকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া, দুপুর ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পঞ্চবটি খরবোনা নদীর বাঁধ এলাকা থেকে নাঈমকে (৩৫) মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com