নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:১৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ মিনহাজুল মুন্না (৩০) নামে মাদক কারবারীকে করেছে এসআরবি-৫।

সোমবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম কাশিয়াডাঙ্গা বাইপাস রোডের পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪৭ পিস ইায়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মিনহাজুল মুন্না, নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মোঃ জয়নাল আবেদিন দুলালের ছেলে।

সোমবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিন গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com