রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১১:৩৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:৩৯:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ফেওনে ৩টায় নগরীর রাজপাড়া থানাধীন সীমান্ত অবকাশ এলাকা থেকে এসব  ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে কয়েকজন বেসামরিক ব্যক্তির চলাচল সন্দেহজনক মনে হয়। এ সময় সীমান্ত অবকাশ কমান্ডারের নেতৃত্বে বিজিবির চার সদস্যের একটি দল তাদের চ্যালেঞ্জ করলে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তিরা।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

জব্দকৃত ট্যাবলেট রাজপাড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com