মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪২:২৪ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে খামারি অ্যাপসের মাধ্যমে রোপা আমন ধানে সুষম মাত্রায় সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ই অক্টোবর বিকালে চান্দোপাড়ায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের সম্মানির অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, সরেজমিন উইং, খামারবাড়ি ঢাকার এর উপ-পরিচালক (মনিটরিং) ড.আবু জাফর আল মুনছুর, রাজশাহী জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড.আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, বাঘা উপজেলা কৃষি অফিসার আব্দুল মান্নান, অতিরিক্ত কৃষি অফিসার মো: মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক এবং বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

এই সময় প্রধান অতিথি খামারি অ্যাপসের প্রদর্শনী প্লট, প্রণোদনা কর্মসূচির বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com