কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রিসোর্টের একটি কক্ষে আটকা পড়ে নাসরিনের মৃত্যু হয়।
নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তার স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা বেড়াতে কক্সবাজারে যান। রোববার তাদের ফিরে আসার কথা ছিল। তবে তার আগেই না ফেরার দেশে চলে যান নাসরিন।
ফয়সাল আরও জানান, স্ত্রীর মরদেহ আনতে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।
ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় ওই রিসোর্টে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী অবস্থান করছিলেন। সকালে নাসরিনের দুই বান্ধবী কিছুক্ষণ আগেই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তবে কক্ষে থাকা নাসরিন আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করতেও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।