রাজশাহী মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় প্রধান ফটকের পাশে একটি গাছের চারাও রোপণ করেন তিনি।
রাসিকের উদ্যোগে মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক নির্মাণ এবং প্রধান ফটক থেকে পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানাপ্রাচীর পর্যন্ত ইউনিব্লক রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া এলাকায় আলোকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে প্রায় ১৬টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে প্রধান ফটক ও সড়ক নির্মাণ, আলোকায়নসহ প্রায় ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা এবং উপসহকারী প্রকৌশলী সানোয়ার ইসলাম ছবি।
এ ছাড়া পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি ও মঞ্জু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. রনি হোসেন রাহুল, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদিকা বীথী মনি এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার পারভেজ রকিসহ অন্যান্য নেতাকর্মী।
প্রধান ফটক নির্মাণ, সড়ক উন্নয়ন ও আলোকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। এসব উন্নয়ন কাজের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।