বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারের ধারাবাহিকতায় এবার ৩ লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এর আগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে গ্রেপ্তার তিন নম্বর আসামি মোঃ মোজাম্মেল হকের (৩২) দেওয়া তথ্যের ভিত্তিতে ওই টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিম সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ার ২৮ নম্বর ওয়ার্ডের ৯৫ নম্বর ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মোজাম্মেল হক জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া ৩ লাখ টাকা তাঁর ভাড়া বাসার শয়নকক্ষে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে ৩লাখ টাকা উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন।
অভিযানটি পরিচালনা করেন, রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স।
শুক্রবার সকালে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।