নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সভাপতি নগেন কুজুর।
বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।
জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।
আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মণ প্রমুখ। এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসীদের সকল কমিটি শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। যাতে করে আদিবাসী সমাজ থেকে নেশার মত ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পায়। বিশেষ করে যুব ও ছাত্র সমাজকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি জাতীয় আদিবাসী পরিষদের নিয়ামতপুর উপজেলার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আদিবাসীবাসীদের সরকারি সহযোগিতা দেওয়ার পরেও দিন দিন পিছিয়ে যাচ্ছে। যা ভবিষ্যতের জন্য শুভ নয়। তিনি আরো বলেন, আদিবাসী সমাজ থেকে মাদক দূর করতে পারলে সমাজ এগিয়ে যাবে, বর্তমানে আদিবাসী সমাজের বেশ কিছু ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সেই বিষয় গুলো নিয়ে নতুন কমিটিকে গুরুত্বসহকারে কাজ করতে হবে।
প্রধান বক্তা সুভাষ চন্দ্র হেমব্রম বলেন, সংগঠন করতে হলে সাংগঠনিক মনোভাব থাকতে হবে। তাহলেই সেই ব্যক্তি সংগঠন বুঝতে পারবে। জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘদিন ধরে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছে, এখনও এই প্রক্রিয়া চলমান রয়েছে। শক্তিশালী সংগঠন একটি জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। সুতরাং নিজেদের মধ্যে ঐক্য বদ্ধ প্রচেষ্টায় কাজ করতে পারলে আদিবাসীদের অধিকার অবসম্ভবাভী। তিনি আরো বলেন, জনগণের মতের মূল্যায়ন করতে হবে জনগণ যাকে চাইবে তারাই নেতৃত্ব গ্রহন করবে আর সেই জায়গা থেকে কাজ করে যেতে হবে।