চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার সদৃশ্য পাউডার উদ্ধার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৪:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ্য পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ্য পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা এসব আলামত জব্দ করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরকসদৃশ আলামত সেখানে মজুত করে রাখতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com