রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:২৮:২৭ অপরাহ্ন
বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড, মাস্টাররোলসহ সকল শ্রেণির কর্মচারীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে রাজশাহীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে নগরীর সড়ক ভবন চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর সভাপতি মোঃ জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ কেএএম সাইফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির রাজশাহী জেলা আঞ্চলিক সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সড়ক সার্কেল, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মচারীদের সমস্যা নিরসন এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com