জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৪:০১ অপরাহ্ন
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ মোঃ মঈন উদ্দিন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকাল পৌনে ৫টায় এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল কোমড়গ্রাম (নলপুকুর) এলাকার হিমচী থেকে বটতলীগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি মোটরচালিত ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেন অভিযান পরিচালনাকারী সদস্যরা। ইজিবাইকটি থামার পর এর এক যাত্রী অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত ফোর্সের সহায়তায় মঈন উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দিন তালুকদারের কাছ থেকে ৯২.৫৪ গ্রাম (বিরানব্বই দশমিক চুয়ান্ন গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। পরে বিকাল সাড়ে ৫টায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com