মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৫:৪৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৫:৪৭:২২ অপরাহ্ন
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে আলেকের ভাটার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শালিখা থানা পুলিশের ৫ সদস্যের একটি টিম ওই এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে এএসআই রাকিবুল ইসলাম ছুরিকাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com