পবায় ৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:১১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:১১:১৪ অপরাহ্ন
রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার সবসার গ্রামে পারুল বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি ওই গ্রামের ওয়াজ মন্ডলের মেয়ে ও আসব আলীর স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় পারুল বেগমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পারুল বেগমের বিরুদ্ধে পবা থানায় দণ্ডবিধিতে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় নতুন করে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com