বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৯:২৯ অপরাহ্ন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আলোচনাসভা ও স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনা বৃদ্ধি ও মাদকের ভয়ানক প্রভাব থেকে বিরত থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।  

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবারের প্রতিপাদ্য “বাস্তব অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন।”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেশনাল সাইকোলজিস্ট, কলামিস্ট ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শায়লা শারমিন। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি এবং একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদেরযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সবুজ কুমার মহন্ত, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে মানুসিক স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে নির্মিত দুটি স্বল্প দৈর্ঘ্য ফিল্ম প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com