নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:০৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:০৪:০৩ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক ও জুয়া প্রতিরোধ আইনে ৩০টি মামলা রয়েছে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, সোমবার (১২ অক্টোবর) চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউকলোনির কানার মাঠ এলাকা থেকে ৪৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৬০৭ টাকা সহ মোঃ অহিদুল শেখ ওরফে তহিদুল (৩৮) ও মোঃ রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রবিবার রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় থেকে ২ দশমিক ৭ গ্রাম হেরোইন ও ৩৩ হাজার ২২০ টাকা সহ মোঃ সেলিম হোসেনকে (৬০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি ও জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা রয়েছে।

এ ছাড়া মতিহার থানা পুলিশ খোঁজাপুর জাহাজঘাট থেকে মোঃ আলম হোসেনকে (৪১) ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং মির্জাপুর আবহাওয়া অফিস সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ২০টি ট্যাপেন্টাডল, দুটি মোবাইল ফোন সহ নাইমুর রহমান দুর্জয়কে (২৪) গ্রেপ্তার করে। এ সময় দুজন পালিয়ে যান।

অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া থেকে মোঃ শাওন ইসলামকে (৩০) ৭৩টি ইয়াবা ও ১ হাজার ১০০ টাকাসহ এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা নিউকলোনি থেকে পাঁচটি ইয়াবা ও ১ হাজার ৩৭০ টাকাসহ মোঃ আলমগীর হোসেন টিটুকে (৩৬) গ্রেপ্তার করা হয়। টিটুর বিরুদ্ধে বিভিন্ন আইনে ১৮টি মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com