ব্যায়ামের নানা পদ্ধতিতে সিদ্ধহস্ত মলাইকা অরোরা। তাঁর ছিপছিপে কোমর ও চেহারার গড়ন বহু বলি অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়। যে কোনও পোশাকেই আবেদনময়ী মলাইকা। তাঁর মতো নির্মেদ চেহারা চান অনেক মহিলাই। বিশেষ করে মলাইকা মতো টানটান পেট ও সুন্দর পায়ের গড়ন পেতে নানারকম ব্যায়াম করার চেষ্টাও চলে। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, যোগাসনের এক বিশেষ পদ্ধতি অভ্যাস করলেই যেমন পেটের মেদ কমবে, তেমনই নিতম্ব-ঊরুর চর্বিও ঝরবে। চেহারার গড়ন সুন্দর ও আকর্ষণীয় হবে। বাড়িতেই অভ্যাস করা যাবে এই ব্যায়াম।
মলাইকা যে আসনটি শিখিয়েছেন তা হল নটরাজাসন। পুরোপুরি শরীরের ভারসাম্য রেখে আসনটি করতে হবে। তাতে যেমন ওজন কমবে তেমনই শরীরের ভারসাম্যও বাড়বে। প্রশিক্ষকেরা বলেন, এই আসনটি সঠিক ভঙ্গিমায় অভ্যাস করতে পারলে শরীরের নিম্নাংশের মেদ ঝরবে। হার্ট ও কিডনিও ভাল থাকবে। কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমবে। শরীরের ভারসাম্য ধরে রাখতে হাতে একটি লাঠি নিয়েই ব্যায়ামটি দেখিয়েছেন মলাইকা।
নটরাজাসনের পদ্ধতি
১) ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। কোমর, পিঠ যেন টান টান থাকে।
২) ডান হাঁটু ভাঁজ করে যতটা সম্ভব পিছন, অর্থাৎ পিঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ডান হাতটি ডান কানের পাশ দিয়ে কাঁধের উপর তুলুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।
৩) শরীরের ভঙ্গি এমন হবে যাতে ডান পায়ের পাতা বা বৃদ্ধাঙ্গুষ্ঠ ডান হাত দিয়ে ধরা যায়। শরীরের ভারসাম্যও সেই মতো রাখতে হবে।
৪) পুরো শরীরের ভার থাকবে বাঁ পায়ের উপর। সেই ভাবে ভারসাম্য ধরে রাখতে হবে।
৫) মলাইকার মতো অন্যহাতে একটি লাঠি ধরে থাকতে পারেন। এতে শরীরের ভারসাম্য ঠিক থাকবে।
৬) এই অবস্থানে থাকতে হবে ৩০ সেকেন্ড। তার পর আবার পা বদলে অন্য পায়ে অভ্যাস করতে হবে।
মহিলারা নিয়মিত ব্যায়ামটি অভ্যাস করলে সারা শরীরের স্ট্রেচিং হবে। রক্তসঞ্চালন বাড়বে। হরমোনের গোলমাল ঘুচবে। পা ও কোমরের ব্যথাবেদনাও সেরে যাবে। তবে হাঁটুতে অস্ত্রোপচার হলে বা অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যায়ামটি না করাই ভাল।