চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন, আলোকিত সমাজ গঠন ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীরা অংশ নেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. শাহাদাত হোসেন, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, নরেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা সাবের আলী এবং সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন। এ ছাড়া বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথিরা বলেন, শিক্ষার প্রসার ও মানোন্নয়নের মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে নতুন ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।
উল্লেখ্য, শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুল চলতি বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।