সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:৫৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:৫৯:৫১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯০টি যানবাহন তল্লাশি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৬২টি যানবাহন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনিন জানান, শুক্রবার (৯ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

তিনি আরও জানান মহানগরীতে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে আইন লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া ট্রাফিক আইন মেনে চলতে যানবাহনের চালক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।  একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com