রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৮:৪৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবুল কালাম বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com