শ্রমিকদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির আহ্বান: শ্রমকল্যাণ কেন্দ্র

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:২৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:২৪:২৪ অপরাহ্ন
শ্রমিকদের অধিকার, দায়িত্ব, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর সপুরাস্থ শ্রমকল্যাণ কেন্দ্রে ১২১তম ৫ দিন মেয়াদী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমকল্যাণ কেন্দ্রের পরিচালক মো: আলমগীর কুমকুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং কোর্স সমন্বয়কারী মো: কামরুজ্জামান।

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে শ্রমিকদের বিভিন্ন অধিকার ও দায়িত্ব, শ্রমআইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, শ্রমিককল্যাণ এবং কর্মপরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রমিক অধিকার সম্পর্কে জ্ঞানও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দায়িত্ব, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করেগড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মধ্যে ছিলেন অনিমা রানী দাস, শ্রমকল্যাণ সংগঠক; প্রিয়া চক্রবর্তী, পরিবার কল্যাণ পরিদর্শিকা; মো: হাসানুজ্জামান, ফার্মাসিস্ট এবং মোসা: তৌফিকা খাতুন, অফিস সহকারী।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রশিক্ষণের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ এবং সহকর্মীদের মাঝে শ্রমিক অধিকার ও কল্যাণ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এজন্য ভবিষ্যতেও শ্রমিক শিক্ষা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com